শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অসুস্থ শিক্ষক আইয়ুব আলী স্যারের সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা’ সম্মাননায় ভূষিত

অসুস্থ শিক্ষক আইয়ুব আলী স্যারের সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা’ সম্মাননায় ভূষিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে করিমপুর গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল)-এর সাবেক গণিত শিক্ষক আইয়ুব আলী স্যার বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর বাসার বাইরে বের হতে পারেন না। এছাড়া দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সবচেয়ে বেশি সময় তিনি বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কঠোর শৃঙ্খলা, আন্তরিকতা এবং সহজভাবে গণিত শেখানোর দক্ষতার কারণে তিনি হাজারো শিক্ষার্থীর কাছে আজও শ্রদ্ধা, ভালোবাসা ও অনুপ্রেরণার নাম।

একজন আদর্শ শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল পিতাও। তার এক ছেলে চিকিৎসক, দুই মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং দুই জামাতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ জুলাই কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশ কার্যালয়ে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন সফল বাবার সঙ্গে তাকেও ‘সফল পিতা’ সম্মাননা প্রদান করা হয়।

বর্তমানে প্রিয় এই শিক্ষকের অসুস্থতার খবরে তার অসংখ্য সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন আইয়ুব আলী স্যারকে দ্রুত সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং শান্তিময় জীবন দান করেন।

আরও

নিজস্ব অর্থায়নে কোটি টাকার সৌর স্ট্রিট লাইট বসাচ্ছেন লন্ডন প্রবাসী শেখ নুর আলম

সারা দেশ

নিজস্ব অর্থায়নে কোটি টাকার সৌর স্ট্রিট লাইট বসাচ্ছেন লন্ডন প্রবাসী শেখ নুর আলম

প্রবাসে থেকেও নিজ এলাকার দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য (লন্ডন) প্...

২০২৬-০৭-১৮ ১৮:০৭

ভোলার তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক -১

সারা দেশ

ভোলার তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক -১

ভোলার তজুমদ্দিনে বসত ঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম উ...

২০২৬-০৭-১৮ ১৮:০৬

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

সারা দেশ

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর...

২০২৬-০৭-১৮ ১৭:৪৩

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’ সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

সারা দেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’ সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলার সকল ওয়ার্ড সভাপতি ও সে...

২০২৬-০৭-১৮ ১৭:৪১

পুলিশি তৎপরতার অভাবে গাইবান্ধায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরিস্তী

সারা দেশ

পুলিশি তৎপরতার অভাবে গাইবান্ধায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরিস্তী

দশম শ্রেণির ছাত্রী অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশের গাফিলতির কারণে অপহৃতা জীবিত বা মৃত অবস্থায় আছে উদ্ধারে কোনো তৎপর...

২০২৬-০৭-১৮ ১৭:৪০

ফরিদপুরে পাটক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পাটক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খান ডাঙ্গি এলাকায় একটি পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসিমাল ব্য...

২০২৬-০৭-১৮ ১৭:৩৮