শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পাবলিক লাইব্রেরী চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলার সকল ইমারত নির্মাণ ও রংমিস্ত্রী শ্রমিকরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ।

বক্তারা জানান, একটি কুচক্রি মহলের কারণে গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা দীর্ঘ বছরের পর বছর সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু আজ সাধারণ সদস্যদের উৎসাহ্য উদ্দীপনার মধ্যে সকল সদস্য একত্রিত হয়ে পুনরায় সংগঠনটিকে শক্তিশালী ও সচল করে শ্রমিক অধিকার আদায়ের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। সভাশেষে মমতাজুর রহমান বাবুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে উক্ত কমিটি নির্বাচনের ব্যবস্থা করবেন।

আরও

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটাল...

২০২৬-০৯-০৫ ১৮:২৬