রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্টিত।

উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত এর সভাপতিত্বে ও বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, বাসদ জেলা সদস্য অ্যাড. আবুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর,  এবং সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাপা জেলা সাধারণ সম্পাদক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবপ্রসন্ন ভট্টাচার্য। 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চা শ্রমিক নেতা এস এম শুভ, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সদস্য লক্ষ্মণ অধিকারী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ জাসদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ছাত্র ইউনিয়ন জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি,ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যা, ধর্ষণসহ সকল অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানান তারা।
একই সঙ্গে বিদ্যুৎয়ের দাম কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবিও জানান। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্টিত হয়।

আরও

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে হবে না- এমন খবর গণমাধ্যমকর্মীর কাছ থেকেই জানলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আ...

২০২৬-০৯-০৬ ১৭:৪৬

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

সারা দেশ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দি...

২০২৬-০৯-০৬ ১৭:৩৬

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮