প্রতিবাদ সভায় ও মানববন্ধনে সাংবাদিকরা বলেন সাংবাদিকের উপর হামলাকারী প্রধান আসামীদের আগামী ৩ দিনের মধ্যে আটক না করলে মীরসরাই উপজেলা চত্তর শহীদ মিনারে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষনা প্রদান করা হবে ।
দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বনিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকন্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি অজয় কুমার দে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোনেন, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক গনকন্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার বাচ্চু পাটোয়ারী কমল, স্বদেশ প্রতিদিন ও দৈনিক দেশের কথা প্রতিনিধি জাবেদ হোসাইন, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রুপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।
বক্তাগন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে হামলাকারীদের অনতিবিলম্বে আটক করা সহ ৩ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক উদ্যোগ দেখতে চান। নচেৎ অনশন সহ বৃহত্তর কর্মসূচির কথা ঘোষনা প্রদান করেন। উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় করেরহাট থেকে বাড়ি যাবার সময় কিছু অপরাধি সংবাদ প্রকাশের জের ধরে গনমাধ্যমকর্মীকে মারধর করে মোবাইল ফোন, টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসা প্রদান করা হয়। গত বৃহস্প্রতিবার রাতে থানায় হামলাকারীদের নাম ঠিকানা উল্লেখ করে একটি অভিযোগ প্রদান করা হয়েছিল। পুলিশ হামলার প্রধান আসামীদের না ধরে ৪ নং আসামীকে আটক করেছে বলে জানা গেছে। তাই প্রধান আসামীদের আটকের জন্য গনমাধ্যমকর্মীরা এই কমূসূচি গ্রহন করে।