রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । এ ঘটনায় ওই ছেলেকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার সাদেকুল ইসলাম

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়াম বিলে এ ঘটনা ঘটে

নিহত মাইনুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের সাত-কাল-পানি গ্রামে মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে । তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তার উদ্ধার হওয়ার ছেলে নাম মাহিদ মিয়া ( ১০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে ছেলে মাহিদকে নিয়ে নৌকায় করে স্থানীয় তেলিয়ন দিলে মাছ ধরতে যায় না মইনুল ইসলাম। 
সেখানে পৌছার কিছুক্ষণ পর অসাবধানতাবশত ছেলে মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেয় বাবা মইনুল ইসলাম। পরে তিনি নিখোঁজ হন ।

বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বাবা ছেলেকে উদ্ধার চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কে খবর দেন। মাহিদকে জীবিত উদ্ধারে সক্ষম হলেও বাবা মইনুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায়নি স্থানীয়। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযোগ শুরু করেন। প্রায় সোয়া ঘন্টা ব্যাপক চেষ্টায় বিলের একটি খাত থেকে মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদিকুল ইসলাম বলেন সাত সদস্যের একটি দল ঘটনা স্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা এর মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ মইনুল ইসলামকে উদ্ধারে অভিযান চালানো হয় । প্রায় সোয়া ঘন্টা চেষ্টায় বিলের একটি খাত থেকে ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

সারা দেশ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৫

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সারা দেশ

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্...

২০২৬-০৯-০৬ ১৫:৫৪

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

সারা দেশ

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়...

২০২৬-০৯-০৬ ১৫:৫৩

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

সারা দেশ

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা...

২০২৬-০৯-০৬ ১৫:৫১

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সারা দেশ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থ...

২০২৬-০৯-০৬ ১৫:৪২

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

সারা দেশ

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক...

২০২৬-০৯-০৬ ১২:০৪