রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি, স্থানীয়দের হাতে আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি, স্থানীয়দের হাতে আটক ৩

পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি ও হয়রানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
 
​আটকরা হলেন- ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই গ্রামের কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে রাজীব হোসেন (৩৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই তিন যুবক গ্রামে প্রবেশ করে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন, বিভিন্ন পথচারী ও সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি শুরু করেন। তাদের আচরণ ও কর্মকাণ্ডে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে মারধর করেন। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

​পুলিশ জানায়, আটক ইমাম হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি মামলা রয়েছে। আর নাজমুল হক মুন্নার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগে আটটি মামলা।

​এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, এই চক্রটি বিভিন্ন সময় পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করে আসছিল। তারা মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

সারা দেশ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দি...

২০২৬-০৯-০৬ ১৭:৩৬

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭