রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা এসআই মোঃ মাসুদ রানার সিরাজদিখান থানায় দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এসআই মোঃ মাসুদ রানা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় যোগদান করেন। দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর বদলিজনিত কারণে তিনি সিরাজদিখান থানা থেকে বিদায় নেন। তিনি ২০১৩ সালের পুলিশ ব্যাচের কর্মকর্তা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের, নাছির উদ্দিন, আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান হাবিব, আজাদ বিন নাদবি, গোপাল দাস হৃদয়, নাদিম হায়দার, আরিফুল শামীমসহ সিরাজদিখানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিকরা এসআই মোঃ মাসুদ রানার হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় বিদায়ী কর্মকর্তা আবেগঘন পরিবেশে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

সারা দেশ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দি...

২০২৬-০৯-০৬ ১৭:৩৬

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭