মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

জীবননগরে রজনীগন্ধা ফুল চাষে লাভবান চাষিরা

জীবননগরে রজনীগন্ধা ফুল চাষে লাভবান চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সুগন্ধি ও সৌন্দর্যের কারণে বাজারে এ ফুলের চাহিদা থাকায় দিন দিন বাড়ছে এর বাণিজ্যিক চাষ।

রজনীগন্ধা মূলত রাতে ফুটে চারদিকে মিষ্টি সুবাস ছড়ায় বলেই এ ফুলের নামকরণ হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বা বাসরঘর সাজানো, মালা ও পুষ্পস্তবক তৈরিতে এই ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে বাজারে এ ফুলের চাহিদাও বেশ বেশি।

জীবননগর উপজেলার উথলী গ্রামে প্রায় ৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান হয়েছেন কৃষক আক্তারুজ্জামান যুদ্ধ। সরেজমিনে দেখা গেছে, তার বাগানজুড়ে সাদা রজনীগন্ধা ফুল ফুটে আছে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস।

ফুল বাগানের পরিচর্যার দায়িত্বে থাকা মহর আলী জানান, রজনীগন্ধা চাষে খরচ তুলনামূলক কম। খুব বেশি সার ও কীটনাশক ব্যবহার করতে হয় না। একবার গাছ লাগালে সারা বছরই ফুল পাওয়া যায়। ফুলের স্টিক কেটে নেওয়ার পর সেখান থেকে আবার নতুন স্টিক গজায়।

তিনি বলেন, প্রায় দেড় লাখ টাকা খরচ করে মাত্র ছয় মাসে চার লাখ টাকার বেশি ফুল বিক্রি করা হয়েছে এবং সারা বছরই বিক্রি চলবে। শুরুতে ফুলের স্টিক বিক্রি করা হলেও এখন ঝরা ফুল বা পাপড়ির চাহিদা বেশি হওয়ায় সেটিই বেশি বিক্রি করা হচ্ছে।

মহর আলী আরও জানান, প্রথমদিকে প্রতি স্টিক ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করা হয়েছে। আর ঝরা ফুল প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে রমজান মাসে চাহিদা ও দাম কমে যাওয়ায় আপাতত ফুল তোলা বন্ধ রাখা হয়েছে। ঈদের পর আবার বিক্রি শুরু হবে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, রজনীগন্ধা চাষে অল্প সময়ে ভালো লাভ পাওয়া সম্ভব এবং উৎপাদন খরচও কম। সারা বছরই এই ফুলের বাজার রয়েছে। বাসাবাড়ি বা অফিসে সুগন্ধ ছড়াতে অনেকেই রজনীগন্ধার স্টিক ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, মালা, পুষ্পস্তবক ও বাসরঘর সাজাতেও এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি জানান, বর্তমানে জীবননগর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে রজনীগন্ধা, গাঁদা, গোলাপ ও চন্দ্রমল্লিকা ফুলের চাষ হচ্ছে। ভবিষ্যতে ফুল চাষ আরও সম্প্রসারণে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।

আরও

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

গুড নিউজ

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রকাশিত ‘জার্নাল অব অ...

২০২৬-০৬-১৮ ১০:২৯