বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

প্রকৃতি, সেচ ও পর্যটনের অনন্য সমন্বয় ফেনীর মুহুরী প্রজেক্ট

প্রকৃতি, সেচ ও পর্যটনের অনন্য সমন্বয় ফেনীর মুহুরী প্রজেক্ট

মুহুরী প্রজেক্ট বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ ব্যবস্থার একটি। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত এই প্রকল্প কৃষি, মৎস্যসম্পদ, বিদ্যুৎ উৎপাদন এবং পর্যটনের জন্য বিশেষ পরিচিতি পেয়েছে।

মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি এটি দেশের অন্যতম বৃহৎ মৎস্য জোন হিসেবেও সুপরিচিত। ১৯৭৭-৭৮ অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হয়। পরে ১৯৮৫-৮৬ অর্থবছরে ফেনী, মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণে আড়ি বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হয়।

এই প্রকল্পের ফলে প্রায় ২০ হাজার ১৯৪ হেক্টর জমি সরাসরি সেচ সুবিধার আওতায় আসে, যা ফেনী অঞ্চলের কৃষিতে বড় পরিবর্তন এনে দেয়।

গত আড়াই দশকে মুহুরী প্রজেক্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে পিকনিক স্পট ও বিনোদনকেন্দ্র। নদী, জলরাশি, সবুজ প্রকৃতি এবং খোলা আকাশের মনোরম পরিবেশ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ভিড় করেন।

ফেনী জেলা সদর থেকে সোনাগাজী উপজেলার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। সোনাগাজী উপজেলা সদর থেকে মুহুরী প্রজেক্টের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। প্রকল্পের কিছু অংশ মিরসরাই উপজেলার অন্তর্ভুক্ত।

ফেনীর লালপোল এলাকা থেকে বাসে সোনাগাজী উপজেলা সদরে যাওয়া যায়। সেখান থেকে সিএনজি বা স্থানীয় যানবাহনে মুহুরী প্রজেক্টে পৌঁছানো সম্ভব। এছাড়া বাদামতলী হয়ে রিকশায়ও যাওয়া যায়।

মুহুরী প্রজেক্টের কাছে পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলো রয়েছে। এছাড়া সোনাগাজী উপজেলায় আবাসনের ব্যবস্থা আছে। ফেনী শহরেও বিভিন্ন আবাসিক হোটেলে থাকা যায়।

প্রকৃতি, কৃষি উন্নয়ন ও অবকাশযাপনের সমন্বয়ে মুহুরী প্রজেক্ট এখন ফেনীর অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থানে পরিণত হয়েছে।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩