বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

চমেক হাসপাতালে ইএমজি মেশিন, স্নায়ুর জটিল রোগের সেবা পাবেন রোগীরা

চমেক হাসপাতালে ইএমজি মেশিন, স্নায়ুর জটিল রোগের সেবা পাবেন রোগীরা

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগে ইলেক্ট্রোমায়োগ্রাফি (ইএমজি) মেশিন যুক্ত হওয়ায় স্নায়ু ও মাংসপেশির বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের সেবা পাবেন রোগীরা। হাত-পা অবশ হয়ে যাওয়া, স্নায়ুতে দুর্বলতা, সায়াটিকা, মাংসপেশির দুর্বলতা ও বিভিন্ন ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথিসহ নানা সমস্যার কারণ শনাক্তে মেশিনটি ব্যবহার করা হবে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগে ইএমজি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে চিকিৎসকরা এসব তথ্য জানান। ব্যবসায়ী মো. ওহিদুল আলম নিউরোলজি বিভাগে মেশিনটি দান করেন।

নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ডা. রিফাত কামাল। সহকারী রেজিস্ট্রার ডা. সাগর দেব তপু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন।

অনুষ্ঠানে ইএমজি মেশিনের দাতা মো. ওহিদুল আলমের ছেলে ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনিরুল আলম এবং ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আবু তৈয়ব উপস্থিত ছিলেন। এছাড়া ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আলম, শিশু নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আলাউদ্দিনসহ নিউরোলজি বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

অধ্যাপক ডা. হাসানুজ্জামান বলেন, চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগে ইএমজি মেশিন যুক্ত হওয়ায় রোগীরা এর সুফল পাবেন। বিশেষ করে স্নায়বিক বিভিন্ন রোগ নির্ণয়ে মেশিনটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও এটি সহায়ক হবে।

তিনি বলেন, আমাদের বিভাগে সামনে নিউরো ইন্টারভেনশনের কাজ শুরু করব। ইতোমধ্যে প্রায় ৩০ জনকে আইভি থ্রম্বোলাইসিস দেওয়া হয়েছে। এই সেবা আমরা ২৪ ঘণ্টা দিচ্ছি। স্ট্রোক হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হয়। তাই সময় খুব গুরুত্বপূর্ণ।

নিউরোলজি বিভাগের প্রধান আরও বলেন, বর্তমানে বিভাগের অনেক রোগীকে বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। সেখানে চিকিৎসকদের হাঁটু গেড়ে বসে চিকিৎসা দিতে হয়। বারান্দা বা গেটের বাইরে চিকিৎসা নেওয়া রোগীদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। সেখানে ফ্যান ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপত্তার সমস্যাও রয়েছে। তারপরও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।

আরও

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

গুড নিউজ

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রকাশিত ‘জার্নাল অব অ...

২০২৬-০৬-১৮ ১০:২৯