শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

ফেনীর গর্ব আবদুস সালাম স্মৃতি জাদুঘর

ফেনীর গর্ব আবদুস সালাম স্মৃতি জাদুঘর

আবদুস সালাম স্মৃতি জাদুঘর ভাষা আন্দোলনের শহীদ আব্দুস সালামের স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে আছে ফেনী জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে। ফেনী-নোয়াখালী সড়কের পাশে মাতুভূঞা ব্রিজ সংলগ্ন সালাম নগরে অবস্থিত এ জাদুঘর ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।

ভাষা শহীদ আব্দুস সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনী জেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামানুসারে গ্রামের বর্তমান নাম রাখা হয়েছে সালাম নগর। ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকায় অবস্থান করতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। এসময় পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

ভাষা শহীদ আব্দুস সালামের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালের ফেব্রুয়ারিতে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সালাম নগরে প্রতিষ্ঠা করা হয় ‘ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জাদুঘর প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়, যা স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

ঢাকা থেকে বাস বা ট্রেনে ফেনী যাওয়া যায়। ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড বা রেলস্টেশন থেকে স্থানীয় যানবাহনে প্রায় ১০ কিলোমিটার দূরের সালাম নগরে পৌঁছানো সম্ভব।

ফেনী সার্কিট হাউস, জেলা পরিষদ ডাকবাংলো, এলজিইডি রেস্ট হাউসসহ সরকারি আবাসন সুবিধা রয়েছে। এছাড়া ফেনী শহরে বিভিন্ন আবাসিক হোটেলেও থাকা যায়।

ভাষা আন্দোলনের স্মৃতি, ইতিহাস ও প্রেরণার এক অনন্য কেন্দ্র হিসেবে আবদুস সালাম স্মৃতি জাদুঘর ফেনীর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোর একটি।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩