শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরের মাদক ও জুয়া বিরোধী র‍্যালি

জীবননগরের মাদক ও জুয়া বিরোধী র‍্যালি

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া অবক্ষয় রুখতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বিক্ষোভ সমাবেশ, র‍্যালি ও গণজাগরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে মৃগমারী যুব সমাজ ও সচেতন জনতার ব্যানারে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী র‍্যালী বের করা হয়। র‍্যালিতে দলমত নির্বিশেষে ৩ শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, মাদক ব্যবসায়ীর সংখ্যা আপনাদের চেয়ে বেশি না। আপনাদের সততার শক্তি আছে, সেই শক্তি দিয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে। আমাদের একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভব না। আপনারা সহযোগিতা করলে আমাদের কাজটা অনেক সহজ হবে। কে বা কারা আপনার এলাকায় মাদকের সাথে জড়িত আপনারা জানেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আমদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে আগামীর প্রজন্মকে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার হিতে পারি। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহাদ আলী, যুবসমাজের প্রতিনিধি ইমরান হোসেন, সবুজ হোসেন ও ইউসুফ আলী। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজে এখন মাদক একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ যোগান দিতে অনেকেই খারাপ পথে নেমে পড়ছে। এতে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে পারিবারিক অশান্তি ও কলহ। আমাদের যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার হতে হবে। এই গ্রামে কোন মাদকের অস্তিত্ব রাখা যাবে না। যারা মাদক ব্যবসা ও সেবন করে তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪