শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্রীমঙ্গলে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধ,বৃদ্ধকে পিটিয়ে আহত

শ্রীমঙ্গলে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধ,বৃদ্ধকে পিটিয়ে আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ সংবাদ পরিবেশন পর্যন্ত তিনি মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে মো. রিপন আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে শ্রীমঙ্গল থানাধীন লামুয়া এলাকার সাকিনস্থ বাড়ির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। 

অভিযোগকারী রিপন আহমেদের দাবি, তাঁর বাবা মো. তবারক মিয়া নিজেদের মালিকানাধীন জায়গা থেকে বাঁশ কেটে বাড়িতে আসার পথে প্রতিবেশী সোহেল মিয়া পথরোধ করেন। বাঁশ কাটার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল মিয়া ও অন্য অভিযুক্তরা তাঁর বাবাকে মারধর করেন। এতে তাঁর বাবার মাথায় আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহত তবারক মিয়াকে উ*দ্ধা*র করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অভিযোগকারী দাবি করেন, প্রতিবেশীদের সঙ্গে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

আরও

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২