বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফ এর অ'স্ত্র ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফ এর অ'স্ত্র ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

এরআগে, মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

পরে মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।

আরও

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

সারা দেশ

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী...

২০২৬-০৮-২৬ ১৪:৩৮

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

সারা দেশ

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

একটি খনি প্রকল্পকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই প্রতিবাদ একপর্যায়ে রূপ নেয় গণআন্দোলনে। আর ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর...

২০২৬-০৮-২৬ ১৪:৩৬

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সারা দেশ

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার...

২০২৬-০৮-২৬ ১৪:৩৫

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

সারা দেশ

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে বহুল আলোচিত জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিক...

২০২৬-০৮-২৬ ১৪:৩০

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

সারা দেশ

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড়া এলাকায় আকিকা অনুষ্ঠানে কেনা মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হা...

২০২৬-০৮-২৬ ১৪:২৯

প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করেছে প্রেমিক, বাবা মা আহত

সারা দেশ

প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করেছে প্রেমিক, বাবা মা আহত

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যু...

২০২৬-০৮-২৬ ১২:৫২