শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কালীগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে জাকিয়া সুলতানা জিসা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নে কৈটারী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসা ওই এলাকার জাহাঙ্গীর আলম ও জোহরা বেগম দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান, অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হওয়ায় কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি ছড়া সংলগ্ন জলাশয়ে গোসল করতে যায় জিসা। একপর্যায়ে পানির স্রোতে গভীর অংশে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বান্ধবীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে জিসার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ওসমান গনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।

আরও

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যাগ নেওয়া হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সারা দেশ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যাগ নেওয়া হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বলেছেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্...

২০২৬-০৭-১৭ ২২:১৫

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

সারা দেশ

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচটি চোরাই অটো ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা অটোচোর চক্রে...

২০২৬-০৭-১৭ ২২:১১

খুলনা বিভাগের দক্ষিণ বঙ্গের বিশিষ্ট সাংবাদিক বাবু লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুর ২ বছর, বাবু লক্ষণ চন্দ্র মন্ডলের সাংবাদিকতা ছিল যার নেশা ও পেশা

সারা দেশ

খুলনা বিভাগের দক্ষিণ বঙ্গের বিশিষ্ট সাংবাদিক বাবু লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুর ২ বছর, বাবু লক্ষণ চন্দ্র মন্ডলের সাংবাদিকতা ছিল যার নেশা ও পেশা

সাংবাদিক বাবু লক্ষণ চন্দ্র মন্ডল যশোর জেলার বাঘারপাড়া উপজেলা ও শালিখা উপজেলার মানুষের কাছে সাংবাদিক হিসেবে খুব বেশি পরিচ...

২০২৬-০৭-১৭ ২২:০৯

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

সারা দেশ

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন...

২০২৬-০৭-১৭ ২২:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গোটা জাতির সাথে প্রতারণা করেছেন : নাসির উদ্দিন পাটোয়ারী

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গোটা জাতির সাথে প্রতারণা করেছেন : নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গো...

২০২৬-০৭-১৭ ১৬:৪৮

সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

সারা দেশ

সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীত...

২০২৬-০৭-১৭ ১৬:৪৬