সারা দেশ
১৫ শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রী’র জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে তিনি নিজে বন্যাদুর্গত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব জরুরি সামগ্রী তুলে দেন।ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে।দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো আমাদের অঙ্গীকার এবং পর্যায়ক্রমে সকল ভুক্তভোগী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
আরও
সারা দেশ
বগুড়ায় এইসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১০ শিক্ষার্থী
সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, তখন বগুড়ার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক...
২০২৬-০৭-০২ ১৮:০৮
সারা দেশ
গাইবান্ধায় হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে...
২০২৬-০৭-০২ ১৮:০৭
সারা দেশ
মেহেরপুরের কষবা গ্রামে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মেহেরপুরের কষবা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গেল রাত সাড়ে ১২টার দিকে ভ...
২০২৬-০৭-০২ ১৪:০৮
সারা দেশ
মাগুরা আদর্শ কলেজে দেড় কোটি টাকার অনিয়মের অভিযোগ। অপসারিত অধ্যক্ষকে পুনর্বহালের তৎপরতা ঘিরে নতুন প্রশ্ন?
মাগুরা আদর্শ কলেজে প্রায় দেড় কোটি টাকার আর্থিক অনিয়ম ও তসরুপের অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া অধ্যক্ষ শ্যামল কুমার বিশ...
২০২৬-০৭-০২ ১৩:৪২
সারা দেশ
ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে মাদক পাচার: মূল হোতা প্রীতমের বাড়ির সামনে দুই আসামিকে লাইভ জিজ্ঞাসাবাদ
ফেনীর পরশুরামে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে ভারতীয় মদ পাচারের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে রিমান্ডে এনে ঘট...
২০২৬-০৭-০১ ২৩:৩৫
সারা দেশ
মেহেরপুর বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পচা ডিম ও পাউরুটি দিলেন ঠিকাদার
মেহেরপুরের গাংনীর বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার অভিযোগ উঠেছে...
২০২৬-০৭-০১ ২৩:৩৪