মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) দুই দফায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঞ্চশীলবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।

জানা গেছে, সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার হাড়িকামাতা সীমান্তের বিপরীতে বাংলাদেশ অংশে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রায় ৫০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঞ্চশীলবাড়ী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নির্মাণসামগ্রী ও শ্রমিকদের নিয়ে সেখান থেকে সরে যায়।

পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে একই সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী খেঁটি এলাকায় আবারও বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এবারও বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন।

পরে দুপুর ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বুড়িমারী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পানিশালা কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায় নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে অংশ নেন।

বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, সীমান্তে এ ধরনের বেড়া নির্মাণ করা যাবে না। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় বাহিনীই অতিরিক্ত সদস্য মোতায়েন করে টহল জোরদার করেছে।

এ বিষয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২০ ও ২১ জুলাই সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে বিএসএফ সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়। বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।

আরও

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

সারা দেশ

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

ন্যাপকিনের বাক্সকে আড়াল হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক টাপেন্টাডল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা...

২০২৬-০৭-২১ ২০:৪২

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

সারা দেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগ...

২০২৬-০৭-২১ ২০:৩৮

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সারা দেশ

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী...

২০২৬-০৭-২১ ২০:২১

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

সারা দেশ

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

বরিশালে নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার...

২০২৬-০৭-২১ ২০:১৯

ফেনীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ : বৃষ্টির মধ্যেও সেবা অব্যাহত থাকবে

সারা দেশ

ফেনীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ : বৃষ্টির মধ্যেও সেবা অব্যাহত থাকবে

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাতে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো ভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ফেনী পৌরসভার পরিচ্ছ...

২০২৬-০৭-২১ ২০:১৮

নানীর চোখ ফাঁকি, পুকুরে ঝরে গেল তিনটি প্রাণ

সারা দেশ

নানীর চোখ ফাঁকি, পুকুরে ঝরে গেল তিনটি প্রাণ

দুপুরে নানী রান্নাঘরে ব্যস্ত। বাবা-মা জীবিকার তাগিদে বাইরে। সেই ফাঁকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে নেমেছিল তিনটি শিশু।...

২০২৬-০৭-২১ ২০:১৭