নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের পুত্র।
স্থানীয়রা সুত্রে জানা যায়, সীমান্ত কাটা তার পার হয়ে মিয়ানমারে অভ্যন্তরে গিয়ে বাঁশ কাটতে যান সাইফুল। সেখানে আরাকান আর্মি পুতে রাখা মাইন বিস্ফোরনে মো. সাইফুলের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ইসমাত জাহান ইতু বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণের আহত হওয়ায় একজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।