সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বদলে গেল এসএসসি পরীক্ষার সূচি, ২০২৭ সালের পরীক্ষা শুরু ১৪ মার্চ

বদলে গেল এসএসসি পরীক্ষার সূচি, ২০২৭ সালের পরীক্ষা শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সূচিতে পরিবর্তন আনা হলো।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে পরীক্ষার প্রচলিত সূচিতে ব্যাঘাত ঘটে।

এদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় অংশ ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। পরীক্ষার ব্যবহারিক অংশের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

আরও

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভ...

২০২৬-০৮-২৪ ১৭:৩৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার...

২০২৬-০৮-২৪ ১৭:২৪

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাইয় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।...

২০২৬-০৮-২৪ ১৭:২৩

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

সারা দেশ

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গার দর্শনায় নিখোজ হওয়ার পর অপহরণ পরে মুক্তিপণ দাবি করা নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুল...

২০২৬-০৮-২৪ ১৭:২০

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

সারা দেশ

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত...

২০২৬-০৮-২৪ ১৬:৩২

রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

সারা দেশ

রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে অবস্থিত ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ...

২০২৬-০৮-২৪ ১৬:২৯