মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আগামী ১৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হাজী মুজিব বলেন, তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ও জনসভাকে কেন্দ্র করে জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা শ্রীমঙ্গলে আসছেন। তাই এ জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের একটি উপলক্ষ। আমরা আশা করছি জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করবেন।”

সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনসভায় আগত সকল মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জনসভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হাজী মুজিব আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে জনসভায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন। তিনি বিশ্বাস করেন, এই জনসভা মৌলভীবাজার জেলার রাজনৈতিক অঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং জনসভা সম্পর্কিত সার্বিক প্রস্তুতির বিষয়েও অবহিত করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনগণকে আগামী ১৭ জুন সকাল ১১ টায় শ্রীমঙ্গলে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান।

আরও

সখীপুরে ফুলসাজে সজ্জিত জিপগাড়িতে বাড়ি ফিরলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হালিম মিয়া

সারা দেশ

সখীপুরে ফুলসাজে সজ্জিত জিপগাড়িতে বাড়ি ফিরলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হালিম মিয়া

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়া সুদীর্ঘ ৩৬ বছর শি...

২০২৬-০৬-১৬ ২০:৫৯

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে হত্যা ,ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে হত্যা ,ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধী জের ধরে হত্যা ভাঙচুর ও লুটপাটের মামলার এজাহারভুক্ত আসামি সায়েদ আলী...

২০২৬-০৬-১৬ ২০:৪৫

মঠবাড়িয়ায় মায়ের হাতেই প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

সারা দেশ

মঠবাড়িয়ায় মায়ের হাতেই প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নে আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে...

২০২৬-০৬-১৬ ১৯:৫২

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

সারা দেশ

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক হাবিবুর রহ...

২০২৬-০৬-১৬ ১৯:৩২

বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের মৃত্যু

সারা দেশ

বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিদ্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন উগলছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান...

২০২৬-০৬-১৬ ১৯:১৮

গাইবান্ধায় মাদক বিকিকিনির সময় কারবারিসহ গ্রেপ্তার -২

সারা দেশ

গাইবান্ধায় মাদক বিকিকিনির সময় কারবারিসহ গ্রেপ্তার -২

গাইবান্ধা সাঘাটা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ জুয়েল মন্ডল (৪৫) নামের একজন মাদক কারবারি ও মতি...

২০২৬-০৬-১৬ ১৮:৪৭