মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ক্রয় ভাউচার নেই ও অনুমোদনহীন পণ্য বিক্রি ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রয় ভাউচার নেই ও অনুমোদনহীন পণ্য বিক্রি ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী শহরের বড় বাজার ও তাকিয়া রোড পাইকারি বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সুগন্ধি চালের মজুত, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মঙ্গলবার (১১ আগষ্ট) দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।​অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

​ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না রাখা এবং কেনাকাটার ক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স বাচ্চু অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স অঙ্কিতা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আরও

গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ,ইউএনও কার্যালয় ভাংচুর

সারা দেশ

গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ,ইউএনও কার্যালয় ভাংচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ...

২০২৬-০৮-১১ ১৯:৪৫

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

সারা দেশ

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ফেনীর সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জ...

২০২৬-০৮-১১ ১৯:৪৪

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার

সারা দেশ

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে একই বিদ্যালয়ে কর্মরত নারী শিক্ষকের যৌতুক মামলায় স্বামী সহকারি শিক্ষক এনামুল হক সরকার মানিক (৪৫) কে...

২০২৬-০৮-১১ ১৮:৫৪

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

রাজধানীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে কোস্...

২০২৬-০৮-১১ ১৮:৫২

ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে জরিমানা

সারা দেশ

ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি অটো...

২০২৬-০৮-১১ ১৮:৫১

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

সারা দেশ

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে...

২০২৬-০৮-১১ ১৮:২৪