বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনের গেটে গুলি

এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। না হলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে। এমন হুমকি পাওয়ার পরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর পরিবারের ভবনের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে হামজারবাগের রুনা টাওয়ার নামে ১১ তলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফের দুই ছেলে প্রবাসে ব্যবসা করেন। ইউসুফের ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে সোমবার দুপুর ১২টার দিকে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যরা কোথায় কী করেন, তাদের জীবনবৃত্তান্ত ও কোথায় কোথায় বাড়ি রয়েছে, এসব তথ্য জানতে চাওয়া হয়। একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান ইউসুফ।

ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, গুলি ছোড়ার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাকে গেটের ভেতরে রেখে গেট বন্ধ করতে বলেন। এরপর তাঁরা গেট লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান।

গুলির শব্দে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। এ সময় পাশের এক দোকানি দুই যুবককে দৌড়ে চলে যেতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির আলামত সংগ্রহ করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, দুই যুবক ভবনের গেটে এসে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন। এরপর চলে যাওয়ার সময় হঠাৎ দুই রাউন্ড গুলি ছোড়েন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। চাঁদা দাবির সঙ্গে এই ঘটনার সরাসরি যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ১৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা হওয়ার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া, গত ১৩ জুন নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে ২ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরপর এসব ঘটনায় নগরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছেন সংশ্লিষ্টরা।

আরও

বাল্য বিয়ের অভিযোগে  ফেনীতে কাজীকে রেজিস্ট্রারের শোকজ

সারা দেশ

বাল্য বিয়ের অভিযোগে ফেনীতে কাজীকে রেজিস্ট্রারের শোকজ

ফেনীতে বাল্য বিয়ে নিবন্ধনসহ নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার বহিতে ব্যাপক অনিয়ম পাওয়ায় এক কাজীকে শোকজ করেছেন জেলা রেজিস্ট্রার।...

২০২৬-০৮-১২ ২২:১৭

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ  প্রতিরোধে কেসিসির জরুরী সভা

সারা দেশ

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির জরুরী সভা

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা আজ বুধবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিল...

২০২৬-০৮-১২ ২২:১৩

শালিখায় সিএনআরএসের উদ্যোগে  আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সারা দেশ

শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দ...

২০২৬-০৮-১২ ২২:০৬

ভোলার চরফ্যাশনে থেকে মিয়ানমারে পাচারের সময়  সারসহ আটক -৪

সারা দেশ

ভোলার চরফ্যাশনে থেকে মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক -৪

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা-পুলিশ। এ সম...

২০২৬-০৮-১২ ২২:০৩

সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা

সারা দেশ

সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...

২০২৬-০৮-১২ ১৯:২১

বগুড়ায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

সারা দেশ

বগুড়ায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়া মহানগরের মালগ্রাম এলাকায় পুকুরপাড়ে কচুরিপানার নিচে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলি...

২০২৬-০৮-১২ ১৮:৫৭