রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

কমলগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ৩ জুন থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত ৭ কার্যদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন শুভ। তারা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক বিতরণ করেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের সিনিয়র ইন্সপেক্টর মো. গোলজার হোসেন অনুষ্ঠানে বলেন, “সারা দেশে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্র রয়েছে মাত্র তিনটি। এর মধ্যে কমলগঞ্জের উপকেন্দ্রটি অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে এ পর্যন্ত সাতটি প্রশিক্ষণ গ্রুপ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আজ ৭ম গ্রুপের ১৮ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে দৈনিক ৫০০ টাকা হারে মোট সাড়ে ৩ হাজার টাকার ভাতার চেক প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুতকরণ ও আধুনিক ডিজাইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেছেন।

মো. গোলজার হোসেন বলেন, “বর্তমান যুগে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। বেকার শিক্ষিত নারী-পুরুষদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারেন এবং নিজের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”

অনুষ্ঠানে বক্তারা সরকারের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন এবং নারী-পুরুষদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭