রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে যাত্রা শুরু করলো 'ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার'

ফেনীতে যাত্রা শুরু করলো 'ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার'

ফেনীতে উন্নত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার'।

শুক্রবার (০৭ আগস্ট) ফেনী শহরের ট্রাংক রোডস্থ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক।

ঢাকাস্থ শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম হারুন প্রধান উদ্বোধক হিসেবে সেন্টারটির শুভ সূচনা ঘোষণা করেন।

​ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর এ কে এম শামসুদ্দিন, ফেনী জেলা হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব হুমায়ুন, ব্যবসায়ী নেতা ফারুক হারুন এবং ফেনী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ইউসুফ শাহীন।

​প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাফিজুর রহমান, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইলিয়াস এবং জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাবেক সভাপতি হারুন অর রশিদ।

​সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “ফেনী মূলত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শহর। আমরা এখানে উন্নত প্রযুক্তির ল্যাব সুবিধাসহ রোগীদের সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। শুভ উদ্বোধন উপলক্ষে আগামী এক মাস সকল চিকিৎসা সেবায় ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এখানে আরও আধুনিক ও নতুন নতুন সেবা যুক্ত করা হবে।”

শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮