শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ, মিলছে স্বস্তি

ফেনীতে স্বাভাবিক হতে শুরু করেছে  গ্যাস সরবরাহ, মিলছে স্বস্তি

টানা ছয় দিন ধরে তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে।

​বৃহস্পতিবার (০৬ আগষ্ট) রাত আটটা থেকে ফেনী অঞ্চলের গ্যাস সরবরাহ কেন্দ্র ও ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ শুরু হয়। ফলে রাত থেকেই জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে গ্যাস নিতে পারছে যানবাহনগুলো।

​বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গ্যাস সঞ্চালন কেন্দ্র (জিটিসিএল)-এর কার্যক্রম চালুর পর বৃহস্পতিবার রাত থেকে জেলার ১৪টি স্টেশনের মধ্যে ১০টি সিএনজি ফিলিং স্টেশনে একযোগে গ্যাস সরবরাহ শুরু হয়।

​ফেনী এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে সরবরাহ শতভাগে উন্নীত হবে এবং দূরবর্তী উপজেলাগুলোতেও গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে।

​সরেজমিনে ফেনীর মহিপাল এলাকার ব্যস্ততম হাজী নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়িগুলো সহজে গ্যাস নিতে পারছে। ফিলিং স্টেশনগুলোতে অন্য দিনের মতো দীর্ঘ সারি বা উপচে পড়া ভিড় ছিল না।

ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. মাসুম জানান, বৃহস্পতিবার রাত আটটা থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর সারারাত গাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। গ্যাসের চাপও বেশ ভালো ছিল।

​কথা হয় কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে। মহিপাল এলাকার চালক আবদুল করিম বলেন, গত কয়েক দিন পাম্পে পাম্পে ঘুরেও ঠিকমতো গ্যাস পাই নাই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ট্রিপ ধরতে পারিনি, দিনশেষে জমার টাকাই উঠত না। বৃহস্পতিবার রাত থেকে পাম্পে কোন ভিড় ছাড়াই সহজে গ্যাস পেয়েছি।

অটোরিকশা চালক মো. হাছান জানান, গ্যাসের প্রেসার কম থাকলে পাম্পের লোকেরা গাড়ি ঢুকাইতে দিত না। সিলিন্ডার ফুল হতো না বলে অল্প দূরে গিয়েই গ্যাস শেষ হয়ে যেতো। এখন গ্যাসের চাপ ভালো থাকায় একবার সিলিন্ডার ভরে সারাদিন ভালোভাবেই গাড়ি চালানো যাচ্ছে। খুব স্বস্তি পাইছি।

​দূরপাল্লার সিএনজি চালক আবুল কাশেম বলেন, টানা কয়েকদিন খুব কষ্ট হয়েছে। মালিকের জমা আর নিজেদের রুটি-রুজি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আশা করি পাম্পগুলোতে গ্যাসের এমন চাপ নিয়মিত বজায় থাকবে, যাতে আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে না হয়।

​এ বিষয়ে বিজিডিসিএল ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। দ্রুতই পুরোপুরি সমস্যা সমাধানের আশা করছেন তিনি।

​এর আগে, টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ ও তীব্র স্বল্পতার কারণে যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠানে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল। সরবরাহ স্বাভাবিক হতে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

আরও

মেহেরপুরের ধলা সীমান্তে পাঁচ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

সারা দেশ

মেহেরপুরের ধলা সীমান্তে পাঁচ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঁচজনকে পুশ ইন করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস...

২০২৬-০৮-০৭ ১৪:৪৪

ঠাকুরগাঁও সদরের নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা

সারা দেশ

ঠাকুরগাঁও সদরের নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা

শিক্ষার মান ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিদর...

২০২৬-০৮-০৭ ১৪:৪২

নড়াইল লোহাগড়ার বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সারা দেশ

নড়াইল লোহাগড়ার বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় সাত মাস আগে বহিষ্কার হওয়া ছয় নেতার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে তা...

২০২৬-০৮-০৭ ১৪:৪২

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

সারা দেশ

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

এলেঙ্গা থেকে রংপুরে চার লেন মহাসড়কের ১১টি নির্মাণ প্যাকেজের আওতায় আরও প্রায় দুই হাজার ৪৭৮ কোটি টাকা ব্যয় বাড়ছে।

২০২৬-০৮-০৭ ০৯:২৩

শেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুর

সারা দেশ

শেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুর

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মর্...

২০২৬-০৮-০৭ ০৮:৩৯