রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাংবাদিককে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব- ফেনীতে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ

সাংবাদিককে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব- ফেনীতে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সাংবাদিককে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব। বর্তমান সরকারের একটিভ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিআইবি অন্যতম। গেলো নির্বাচনে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধ করাই ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফেনী এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর উদ্যোগে তিন দিনব্যাপী 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং' প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ আরও বলেন, মফস্বল সাংবাদিকতার স্বর্ণযুগ আমরা হারিয়েছি। তাই সকল প্রতিকূলতা মোকাবেলা করার জন্য সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের তেরজন সাংবাদিক নিহত হয়েছিল। আর সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের শেষ নয়দিনে আমাদের পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মিডিয়া কমিশন গঠন করা সময়ের দাবি, যা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও নিরাপত্তা রক্ষা করতে পারে।

সাংবাদিক ইউনিয়ন ফেনী'র সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজির সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক সংগ্রাম পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি এ. কে. এম আবদুর রহীম, দৈনিক অজেয় বাংলা পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দিন।

এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান ও দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার পরশুরাম উপজেলা প্রতিনিধি রোসনা আক্তার রুমি।

আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

আয়োজকদের মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতাকেও সময়োপযোগী করে তুলতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এআইয়ের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮