রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ২ হাসপাতাল সিলগালা, ১টির কার্যক্রম বন্ধ ও জরিমানা

ফেনীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ২ হাসপাতাল সিলগালা, ১টির কার্যক্রম বন্ধ ও জরিমানা

ফেনীতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ১ হাসপাতাল ও ১ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে।

বুধবার ২২ এপ্রিল জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান এ রায় প্রদান করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন এর নেতৃত্বে একটি টিম সদর হাসপাতাল মোড়ে অবস্থিত আমিন মেডিকেল সেন্টার পরিদর্শন করে এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যাআন্য কাগজপত্র ঠিক না পেয়ে ও নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই সময় মহিপাল নিজাম টাওয়ারের নিচ তলায় অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে গিয়ে দেখা গেছে, কোন ধরনের লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। নানা অনিয়মের অভিযোগে আলো ডিজিটাল চক্ষু হাসপাতালকে সিলগালা করা হয়।

এ ছাড়াও সদর হাসপাতাল মোড়ে অবস্থিত সোনালী ডায়াগনস্টিক সেন্টার নানা অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন জানান, সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিমের পরামর্শ ক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় আজ ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ টিকে সিলগালা ১ টি জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ফেনীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরিদর্শন ও তদারকি অব্যাহত রয়েছে অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮