বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আব্বাস প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার ব্যবস্থাপক মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ব্যাংকের কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে মতবিনিময় সভায় আলোচনা করেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, পূবালী ব্যাংক পিএলসি ফেনী বাজার ইসলামী ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মহি উদ্দিন, অফিসার সাহাব উদ্দিন সুমন, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ আয়োজনে পস, বাংলা কিউ আর কোড, পিআই এপস, ই-কেওয়াইসি একাউন্ট সহ বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন চলছে।

শুরুতে ফিতা কেটে ক্যাশলেস সেবা বুথ উদ্বোধন করা হয়। এ বিষয়ে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি। বিশ্ব অর্থনীতি আজ দ্রুতগতির ডিজিটাল বা ক্যাশলেস ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশও সেই অগ্রযাত্রার বাইরে নয়। ‘ক্যাশলাস বাংলাদেশ’ কোনো কাল্পনিক ধারণা নয়; এটি আমাদের বর্তমান অর্থনীতির অন্যতম বড় ভিত্তি এবং একটি আধুনিক, স্বচ্ছ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলার মূল চাবিকাঠি।

কাগজি টাকার ব্যবহার কমিয়ে কিউআর কোড, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে আর্থিক লেনদেন করার এই রূপান্তর কেবল গ্রাহকদের জীবনকেই সহজ করছে না, বরং সমগ্র দেশের অর্থনীতিতে এক ইতিবাচক বিপ্লব আনছে।

তিনি আরো বলেন, পকেটে নগদ টাকা নিয়ে চলাচলের ঝুঁকি, চুরি বা ছিনতাইয়ের ভয় ক্যাশলেস ব্যবস্থায় একদমই থাকে না। ব্যাংকের দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বা নগদ টাকা গোনার ঝামেলা ছাড়া মুহূর্তের মধ্যেই যেকোনো স্থান থেকে লেনদেন সম্পন্ন করা সম্ভব। প্রতিটি লেনদেনের একটি ডিজিটাল হিসাব বা ট্রেইল থাকে, যা অর্থপাচার ও জালিয়াতি প্রতিরোধে সাহায্য করে এবং দেশের রাজস্ব বৃদ্ধি করে। আমাদের ফেনীর স্থানীয় ছোট ছোট ব্যবসায়ী, দোকানদার ও উদ্যোক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছেন। এর ফলে তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত হওয়া সহজ হচ্ছে।

 

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪