বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, অস্থিতিশীলতা প্রতিহতের হুঁশিয়ারি

মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, অস্থিতিশীলতা প্রতিহতের হুঁশিয়ারি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার বিকেলে শহরের বড়বাজার থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। এ সময় নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি বলেন, “পালাবো না বলে শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। খেলা হবে বলে মাঠে নামার কথা বললেও শেষ পর্যন্ত খেলা না করে বোরখা পরে দেশ ছেড়েছেন। এখন তারা দেশের বাইরে থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে। রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা পরিহার করে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো ধরনের অস্থিতিশীলতা যাতে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে জেলা, শহর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬