সারা দেশ
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: একজনের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন।মধ্যরাতে ছোট ভাইয়ের কান্নায় রুনার মেয়ে উম্মে সিনহার ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে উঠানে মাকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় মিলন পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুনার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলন শেখসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।আইনজীবী আইয়ুব আলী খান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। মামলার অপর দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলবে।
আরও
সারা দেশ
মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...
২০২৬-০৯-২৩ ২২:৪২
সারা দেশ
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...
২০২৬-০৯-২৩ ২২:৪০
সারা দেশ
হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...
২০২৬-০৯-২৩ ২২:২৮
সারা দেশ
ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...
২০২৬-০৯-২৩ ২২:২৩
সারা দেশ
নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...
২০২৬-০৯-২৩ ২২:২০
সারা দেশ
কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার...
২০২৬-০৯-২৩ ২০:৪২