সারা দেশ
পাথরঘাটায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি খোকন, সম্পাদক মেহেদী
উপকূলীয় পাথরঘাটা উপজেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় উপজেলা পর্যায়ে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উপজেলা কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনকে সভাপতি এবং সমাজসেবক মেহেদী শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যান্য পদে সঙ্গীতা বারিক সহ-সভাপতি, মাইনুল ইসলাম রেজা সহ-সম্পাদক এবং রুমা আক্তার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে ১৭ সদস্যের এই ফোরামটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা, অধিকার ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নীতি ও উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই ফোরামের অন্যতম লক্ষ্য।সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার সুপ্তি বিশ্বাস, সাংবাদিক আবু সালেহ জসিম, মিথুন মিত্রসহ ফোরামের সদস্যরা।
আরও
সারা দেশ
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...
২০২৬-০৯-২৩ ২২:৪০
সারা দেশ
হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...
২০২৬-০৯-২৩ ২২:২৮
সারা দেশ
ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...
২০২৬-০৯-২৩ ২২:২৩
সারা দেশ
নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...
২০২৬-০৯-২৩ ২২:২০
সারা দেশ
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: একজনের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...
২০২৬-০৯-২৩ ২২:১৬
সারা দেশ
কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার...
২০২৬-০৯-২৩ ২০:৪২