সারা দেশ
ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া ওই কারখানা পরিচালনা করে আসছিলেন শাহেদ। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হচ্ছিল বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, ‘কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করে থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
আরও
সারা দেশ
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...
২০২৬-০৯-২৩ ২২:৪০
সারা দেশ
হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...
২০২৬-০৯-২৩ ২২:২৮
সারা দেশ
ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...
২০২৬-০৯-২৩ ২২:২৩
সারা দেশ
নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...
২০২৬-০৯-২৩ ২২:২০
সারা দেশ
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: একজনের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...
২০২৬-০৯-২৩ ২২:১৬
সারা দেশ
কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার...
২০২৬-০৯-২৩ ২০:৪২