বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

ফরিদপুর প্রতিনিধি

সারা দেশ

ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।‎‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া ওই কারখানা পরিচালনা করে আসছিলেন শাহেদ। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হচ্ছিল বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।‎‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‎‎মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।‎‎এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, ‘কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করে থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।

২০২৬-০৯-২৩ ২২:৫৬

সারা দেশ

ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর সদর উপজেলায় ভেজালবিরোধী ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৮-২১ ২২:৩৪

সারা দেশ

ফরিদপুরে গভীর রাতে জানালা ভেঙে স্কুলছাত্রী অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই যুবককে মোটরসাইকেলসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২০২৬-০৭-৩১ ২৩:১৮

সারা দেশ

ফরিদপুরে আওয়ামী ফ্যাসিস্ট বিতর্কিত সমবায় কর্মকর্তা আফজাল হোসেনের অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যেই সদর উপজেলায় পুরস্কার পোস্টিং পেলেন

নানা অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি এবং সমবায়ীদের হয়রানির গুরুতর অভিযোগ থাকার পরও বহাল তবিয়তে রয়েছেন ফরিদপুরের সমবায় কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন। সর্বশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিজ জেলা ফরিদপুর সদরের উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে পুনরায় যোগদান করেছেন তিনি। দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে একই ফরিদপুর জেলায় বিভিন্ন পদে খুঁটি গেড়ে বসা এই কর্মকর্তার এমন পদায়নে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয় সমবায়ীদের মাঝে।

২০২৬-০৭-১০ ২২:৩৩