বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ

কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার অভিযোগ উঠেছে। গত ২০ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শনের সময় সংবাদকর্মী শ্রেণিকক্ষে প্রবেশ করে সহকারী শিক্ষিকা নবনীতা সিনহাকে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমন্ত অবস্থায় দেখতে পান।

প্রায় ৫ থেকে ৭ মিনিট শ্রেণিকক্ষে অবস্থানকালে শিক্ষার্থীদের চেঁচামেচির শব্দে ওই শিক্ষিকার ঘুম ভাঙে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ে ছিলেন না। মুভমেন্ট খাতায় তিনি বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আদমপুর বাজারের পূবালী ব্যাংকে যাওয়ার কথা উল্লেখ করেছেন। তবে ফোনে প্রধান শিক্ষক জানান, জরুরি প্রয়োজনে তিনি ভানুগাছ বাজারে অবস্থান করছেন। বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা জানান, তিনি অফিসের কাজে উপজেলা সদরে গেছেন।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা ইচ্ছামতো আসা-যাওয়া করেন এবং অনেক সময় শিক্ষার্থীরা চেঁচামেচি করলেও শিক্ষকরা গল্পে ব্যস্ত থাকেন। স্থানীয় এক রাজনৈতিক নেতাও শিক্ষক উপস্থিতি ও নিয়মিত দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ করেন। তাঁর দাবি, বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় হওয়ায় উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি হয় না।

তবে স্থানীয়দের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Hide quoted text

উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর বলেন, স্কুলে ঘুমানোর কোনো সুযোগ নেই। অসুস্থ থাকলে ছুটি নিতে পারবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তের পরই ক্লাস চলাকালে শিক্ষিকার ঘুমিয়ে থাকার ঘটনা এবং শিক্ষক উপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত চিত্র জানা যাবে।

 

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬