সারা দেশ
আওয়ামী লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মিরসরাইয়ে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষকদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ মিঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মিরসরাই সংসদ সদস্য নুরুল আমিন এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা কৃষকদল ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে। একই সাথে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।এসময় উপজেলা, ইউনিয়ন পৌরসভা ও ওয়ার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও
সারা দেশ
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...
২০২৬-০৯-২৩ ২২:৪০
সারা দেশ
হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...
২০২৬-০৯-২৩ ২২:২৮
সারা দেশ
ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...
২০২৬-০৯-২৩ ২২:২৩
সারা দেশ
নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...
২০২৬-০৯-২৩ ২২:২০
সারা দেশ
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: একজনের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...
২০২৬-০৯-২৩ ২২:১৬
সারা দেশ
কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার...
২০২৬-০৯-২৩ ২০:৪২