বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ১ হাজার ২৯২ পিস ইয়াবার ট্যাবলেটসহ গ্রেপ্তার -২

গাইবান্ধায় ১ হাজার ২৯২ পিস ইয়াবার ট্যাবলেটসহ গ্রেপ্তার -২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-১৩(এসআরবি)।‎‎বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।‎‎বুধবার সকালের দিকে পলাশবাড়ি পৌর শহরের বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি গ্রামের সুরুজ জামালের ছেলে মোঃ সজীব ( ২৫) ও একই এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৫)।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌর শহরের বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেনে আতিয়ার হাজির বাসার সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এতে A3 ও A4 আসনের যাত্রী খাজা আল মামুন ও মোঃ সজিবের দেহতল্লাশি করে তাদের পরনের প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ছিল ১ হাজার। ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির ১ লক্ষ টাকা।

‎সূত্র জানায়, গ্রেপ্তার দুজন বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকার একটি কলোনিতে বসবাস করছিলেন। প্রাথমিকভাবে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
‎এ বিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে

‎এ বিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,' মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয় । জব্দ করা ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬

কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষিকার ঘুমিয়ে থাকার...

২০২৬-০৯-২৩ ২০:৪২