বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এই চক্রান্ত বরদাস্ত করা হবে না, তাদের কোনো ছাড় নাই। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধি নজরে রাখাতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের স্থানীয়ভাবে প্রতিহত করতে হবে, প্রশাসনকে খবর দিতে হবে। এরা ফ্যাসিস্ট ও স্বৈরাচার, এদের কোনো ছাড় নাই।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয় প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিরোধী দলের লাগামহীন বক্তব্য ও দুরভিসন্ধিমূলক রাজনীতির প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপি বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যাসিবাদের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন, জনসমস্যা সমাধান ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন, তখন দেশকে অস্থিতিশীল করতে দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। এবিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। দেশের মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা চায় না। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না এবং সংঘাতে জড়াতেও চায় না। আমরা গণতান্ত্রিক সহনশীলতা, উদারতা ও রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। কিন্তু সেই উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। যেই সন্ত্রাস করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত করবে তাকে আইনের মুখোমুখি হতে হবে।

প্রিন্স জামায়াত ও এনসিপি জোটের সমালোচনা করে বলেন, রহস্যজনক ভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চলমান সন্ত্রাস নৈরাজ্যৈর বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নেতাদের বক্তব্য বা কোনো কর্মসূচি নাই। তাদের সব বক্তব্য ও কর্মসূচি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাত মাস বয়সী সরকারের বিরুদ্ধে। ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে নতুনভাবে রাখী বন্ধন হলো কী-না, জনগণ তা পর্যবেক্ষণ করছে। এর আগেও ১৯৮৬ ও ১৯৯৬ সালে দেশের জনগণ এই দুই পরাজিত শক্তির রাখী বন্ধন দেখেছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,“ উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতির কারনে জনগণের নির্বাচিত সরকার চায় জনগণের ওপর চাপ যতটা সম্ভব কম থাকুক। কিন্তু দীর্ঘ সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য, বৈদেশিক মুদ্রায় জ্বালানি আমদানি ব্যয় এবং বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতে তেলের উচ্চমূল্যের কারণে সেদেশে পাচার ঠেকাতেই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অন্য কোনো বিকল্প সরকারের সামনে ছিলো না। এরপরও সরকারকে লিটারপ্রতি ৭০ টাকা ভর্তুকি দিয়ে তেল বিক্রি করতে হচ্ছে।

সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আন্দ ওয়াহিদ এমপি, ভালুকা আসনের এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহবায়ক শহিদুল আমিন খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক মো: রাকিব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

সারা দেশ

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকা...

২০২৬-০৯-২২ ১৮:১৩