আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এর অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, রাজউকের জনবল সংকটের কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ও পরিকল্পিত নগর গড়তে সরকার বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রাজউকের অনিয়ম দূর্ণীতি ও জনভোগান্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ইতিমধ্যে সরকার বেশ কয়েকটি যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে রাজউকের সব কার্যক্রম ডিজিলাইজেশন করার প্রক্রিয়া চলছে। সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ২৪ দিনের মধ্যে যে কোন প্ল্যান পাশ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী জাকারিয়া তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মিত কোয়ার্টার পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।