বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে পৌরসভার সামনে থেকে মিছিল দিয়ে বের হয়ে ট্রাংক রোড সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে খেজুর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নাসির উদ্দিন খন্দকার ও নঈম উল্লাহ চৌধুরী বরাত ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন, সদর উপজেলা আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারি প্রমুখ।

যুবদল নেতারা তাদের বক্তব্যে বলেন, পতিত শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীরা বিভিন্নভাবে টাকা-পয়সা দিয়ে বিভিন্ন লোককে বিপদগামী করে বোমাহামলা, বাসে অগ্নিসংযোগ করে নৈরাজ্য করছে। তার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ফেনী জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করবে। এছাড়া বিএনপি তথা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছেন সেসব ষড়যন্ত্র, অপচেষ্টা যুবদল রাজপথে ব্যর্থ করে দেবে।

আরও

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

সারা দেশ

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকা...

২০২৬-০৯-২২ ১৮:১৩