সোমবার ( ২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা সদর উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত্যুর দেলোয়ার হোসেনর ছেলে।
পুলিশ জানায়, রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ওরফে শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জুয়ার এই অবৈধ কারবার পরিচালনা করা হচ্ছিল। আইন অমান্যকারী ও অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। আটককৃত আনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।