মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে পৃথক আয়োজনে নবনির্মিত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এই এমপি।
উন্নয়ন কাজগুলো হলো- তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর।
এছাড়াও তিনি তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত মিনি লাইব্রেরী উদ্ভোধন করে পুষ্পকানন পরিদর্শন করেন এমপি নিলোফার চৌধুরী মনি। পরবর্তীতে ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন নিলোফার চৌধুরী মনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।