রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা এখনও হুমকির মুখে

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা এখনও হুমকির মুখে

সারা দেশের ন্যায় ফেনীতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ মে) ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,গণমাধ্যমের স্বাধীনতা এখনও বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। 

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এইচ আজাদ মালদার,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক কালের কন্ঠ সোনাগাজী শেখ আবদুল হান্নান ও ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক প্রমুখ। এসময় ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে তেমনি সাংঘাতিক হওয়ারও সুযোগ রয়েছে। আপনি কোনটি হবেন সেটির সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সেটার জন্য প্রতিদিনই আপনাকে তৈরী করতে হবে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় আসবেন না। কারণ মাথায় অর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিকতা করা দু:স্বাধ্য। প্রধান অতিথি ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, এক সময়ে মানুষ সাংবাদিকদের অনেক সম্মান করতো ও গুরুত্ব দিতো। কিন্তু সাংবাদিকদের বিভাজন এবং মিডিয়া হাউসগুলো এক শ্রেণির ভূমিদস্যু লুটেরার দখলে থাকার কারণে দিনদিন সাংবাদিকদের সম্মান কমছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরী করতে হবে। ২৪এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক অনেক স্বাধীনতাভাবে কাজ করছে। মুক্ত ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখার আহবান জানান।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮