বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন। তিনি দুপুরে পরশুরাম ও বিকালে ফুলগাজীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মীরা। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সকালে সড়ক পথে রাজধানীর বাসভবন থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুপুর সাড়ে ১২টায় ১হাজার ৫৪২কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে সেখানে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন করবেন ও সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বেলা ২টায় ফুলগাজী উপজেলার ডাক বাংলোয় ২শ ৪৯কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেলের প্রকল্প উদ্বোধন করবেন। পরে সেখানে বিশ্রাম, মধ্যাহ্নভোজ ও দুপুরের খাবারের পর বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদান করবেন। এরপর সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল সমূহ পরিদর্শন করে প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে গতকাল বুধবার সন্ধ্যায় পরশুরাম ও ফুলগাজী আসেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন মাহমুদ চৌধুরী এ্যানি।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগের দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু প্রস্তুতি দেখতে আসেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো তাঁর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফুলগাজী ও পরশুরাম আসছেন। তাঁর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কে একনজর দেখতে এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
রেহানা আক্তার রানু বলেন, ‘মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সমাধান হতে চলেছে। আমরা আশা করবো দেশনেত্রী বেগম খালিদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনীতে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।'

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ফেনীবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নাড়ির সম্পর্ক রয়েছে। ফুলগাজীর শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করবো দেশনেত্রীর স্মৃতি বিজড়িত ফুলগাজী পরশুরাম তথা ফেনীবাসীর সব দাবী পর্যায়ক্রমে পূরণ করবেন প্রধানমন্ত্রী।

 

আরও

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরে তিনি...

২০২৬-১০-০১ ১৪:১৭

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

সারা দেশ

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও...

২০২৬-১০-০১ ১৪:১২