মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। সভাপতি মিষ্টার ও সম্পাদক পিপুল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। সভাপতি মিষ্টার ও সম্পাদক পিপুল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনে জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। জিয়াউদ্দিন মিষ্টারের নেতৃত্বাধীন প্যানেল ২৭পদের মধ্যে ১৮টিতে ও পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ৯টি পদে জয় পেয়েছেন। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিত শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে শনিবার (০৯ মে) শহরে উৎসবের আমেজ দেখা দেয়।

ফেনী সেন্ট্রাল হাইস্কুলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৭টি শাখার আওতায় ১ হাজার ৮শ ৬০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬শ ৮৫ জন ব্যবসায়ী উৎসবমুখর

পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে রাত ১০টার দিকে প্রিসাইডিং অফিসার ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাং আলমগীর চৌধুরী, সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন সহ অপর সদস্যগণ উপস্থিত ছিলেন। 

নির্বাচনে সভাপতি পদে মাছ প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার। নিকটতম প্রতিদ্বন্ধী তার আপন ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ মিলন ছাতা প্রতীকে পেয়েছেন ৬৭২ ভোট। অপর প্রার্থী গোলাম মাওলা আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল ছাতা প্রতীকে ৮৪১ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্ধী ফারুক হারুন মাছ প্রতীকে ৭৩৮ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে আশরাফুল হায়দার রিংকু মাছ প্রতীকে ৮৫০ ভোট, আবুল কালাম আজাদ ভূঞা ছাতা প্রতীকে ৭৫৮ ভোট ও দিদারুল আলম ছাতা প্রতীকে ৭৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফরিদুল ইসলাম রাহাত ছাতা প্রতীকে ৮৭২ ভোেট ও জিয়াউদ্দিন মাছ প্রতীকে ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন হেলাল ছাতা প্রতীকে ৯৪৩ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: এমদাদুল হাসান বিপ্লব ছাতা প্রতীকে ৭১২ ভোেট ও সাইদুল মিল্লাত মুক্তা মাছ প্রতীকে ৬৭১ ভোট, কোষাধ্যক্ষ পদে মজিবুল হক মাছ প্রতীকে ৮৮৯ ভোট, প্রচার সম্পাদক পদে ইফতেখার রাশেদ মাছ প্রতীকে ৮৮৯ ভোট, দপ্তর সম্পাদক পদে ইয়াকুব আলী মাছ প্রতীকে ৮৭৫ ভোট, ধর্ম সম্পাদক পদে ওমর ফারুক মাছ প্রতীকে ৭৪২ ভোট, দীপক চন্দ্র পাল ছাতা প্রতীকে ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সদস্য পদের ১১টির মধ্যে ৯টিতে মাছ প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন মো: নাছির উদ্দিন খোকন (৮৬৪ ভোট), ওমর ফারুক সজীব (৮২৮ ভোট), মনির উদ্দিন (৭৯৮ ভোট), হাজী মো: আইয়ুব (৭৮৬ ভোট), মো: শাহআলম (৭৬০ ভোট), ওসমান গনি রাসেল (৭৫২ ভোট), আরিফ মোহাম্মদ শান্ত (৭৫১ ভোট), মো: সাইফুল ইসলাম (৭৩৭ ভোট), মোশারফ হোসেন (৭১৫ ভোট)। অপর দুটিতে ছাতা প্রতীকের প্রার্থী কাজী শাহআলম রিপন (৮২৫ ভোট) ও কামরুল জামান মজুমদার (৭৮২ ভোট) জয় পান। 

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সহকারি কমিশনার শামীমা আক্তার ও মো: শাহরিয়ার সজলকে ম্যাজিসট্রেরিয়াল দায়িত্বে ছিলেন। 

ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে পুলিশ মোতায়েন ছিল।

ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তাসলিম বলেন, আমাদের স্কলে সুস্থ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ভূতে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। এছাড়া ভোট শেষে গণনার সময় ২টি হল রুমে এসির ব্যবস্থা ছিল। তাই তীব্র গরমে ভোট গণনা করতে আর সমস্যা হয়নি।

রাত ১০টায় বিজয়ী প্রার্থীরা উইনার স্লিপ হাতে নিয়ে শহরের ব্যবসায়ী বৃন্দসহ সর্বস্তরের মানুষজন মিলে মিছিল আনন্দ মিছিল করে।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭