শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম মজনু।

পরিচ্ছন্ন ফেনী, নিরাপদ ফেনী, ডেঙ্গুমুক্ত ফেনী গড়তে আসুন, সবাই মিলে সচেতন হই। এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. কে. এম ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার, জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম. এ. খালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফেনী পৌরসভার সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মাঝে
উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ সাহাসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন এবং নিজের চারপাশ পরিষ্কার রাখুন এই স্লোগানে শুরুতে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী আহ্বানে আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে ডেঙ্গু বিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ফেনী-১ আসনের সংসদ সদস্য হিসেবে আমি স্পষ্ট বলতে চাই, ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারি কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি আমাদের সকলের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার একটি সামাজিক দায়বদ্ধতা।

এডিস মশা কারো শত্রু বা বন্ধু দেখে কামড়ায় না। আমাদের বাড়ির আঙিনা, ছাদ, কিংবা ফুলের টবে মাত্র তিন দিন জমে থাকা পরিষ্কার পানিতেই এই মশার বংশবৃদ্ধি ঘটে। ফলে নিজের পরিবার ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখতে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজের চারপাশ পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে ফেনী জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধন অভিযান আরো জোরদার করা হবে। তবে প্রশাসনের পাশাপাশি যুবসমাজ, শিক্ষক, এবং সামাজিক সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসতে হবে।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—‘সচেতন হব, চারপাশ পরিষ্কার রাখব এবং ডেঙ্গুমুক্ত ফেনী গড়ার শপথ নেব।’

 

আরও

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামা...

২০২৬-০৯-১২ ১৫:৪৪

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা...

২০২৬-০৯-১২ ১৫:৪১

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সারা দেশ

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্...

২০২৬-০৯-১২ ১৫:৪০

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

সারা দেশ

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

একদিকে কবরের পাশে নীরব প্রার্থনা, অন্যদিকে উপস্থিত মানুষের সামনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্য—এ দুই আবহে...

২০২৬-০৯-১২ ১৫:৩৯