শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততা আর সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপ থেকে খানিকটা দূরে গিয়ে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুয়াকাটায় আনন্দভ্রমণ করেছে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)। পথজুড়ে চা-আড্ডা, হাসি-গল্প ও খুনসুটির পাশাপাশি কুয়াকাটার সমুদ্রসৈকতে ঘোরাঘুরি ও আনন্দে মুখর হয়ে ওঠেন সাংবাদিকরা।

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ভোরের ডাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল এবং কোষাধ্যক্ষ ও আমাদের সময় জেলা প্রতিনিধি মোঃ রোমান আকন্দের নেতৃত্বে এ ভ্রমণে অংশ নেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা।

ভ্রমণে ছিলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি কালাম সরদার।

এ ছাড়াও ভ্রমণসঙ্গী ছিলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন খান, দপ্তর সম্পাদক কাওছার হোসেন, জনকল্যাণ সম্পাদক সোহাগ সরদার, আপ্যায়ন সম্পাদক মনির হোসেন, সদস্য জানে আলম টুটুল, ওমর বিন আলী (মমিন), ইনছান সরদার ও স্বপন প্রমূখ।

ভ্রমণের আনন্দে বিশেষ আয়োজন; আনন্দভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল সদস্যদের উৎসাহিত করতে আয়োজিত বিশেষ পুরস্কার প্রদান। বিভিন্ন দিক বিবেচনা করে আয়োজিত একমাত্র পুরস্কারটি অর্জন করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভ্রমণে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বিশেষভাবে নান্নু মৃধাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কার পাওয়ার পর সহকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

কুয়াকাটার পথে বিভিন্ন স্থানে যাত্রাবিরতিতে চা-নাস্তা ও আড্ডায় মেতে ওঠেন সাংবাদিকরা। কর্মক্ষেত্রের নানা ব্যস্ততার মাঝে সহকর্মীদের সঙ্গে এমন অনানুষ্ঠানিক সময় ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

কুয়াকাটায় পৌঁছে সমুদ্রসৈকতের মনোরম পরিবেশ উপভোগ করেন তারা। সমুদ্রের ঢেউ, খোলা আকাশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দলবেঁধে ঘোরাঘুরি, ছবি তোলা ও আড্ডায় কাটে আনন্দঘন সময়। এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও সুন্দর ও শক্তিশালী করে। ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

একটি ভ্রমণ, অসংখ্য স্মৃতি—কুয়াকাটার এই সফর শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কাছে হয়ে থাকলো আনন্দ, বন্ধুত্ব, স্বীকৃতি ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় অধ্যায়।

 

আরও

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামা...

২০২৬-০৯-১২ ১৫:৪৪

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা...

২০২৬-০৯-১২ ১৫:৪১

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সারা দেশ

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্...

২০২৬-০৯-১২ ১৫:৪০

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

সারা দেশ

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

একদিকে কবরের পাশে নীরব প্রার্থনা, অন্যদিকে উপস্থিত মানুষের সামনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্য—এ দুই আবহে...

২০২৬-০৯-১২ ১৫:৩৯