শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।‎

শনিবার সকালে সাড়ে আটটার দিকে ঝিনাইদহ শহরের আইয়ুব মোড় নামক বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
‎‎

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে ৮টার দিকে সিরাজুল নিজস্ব বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎‎

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সারা দেশ

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও...

২০২৬-০৯-১২ ১৫:৪৫

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামা...

২০২৬-০৯-১২ ১৫:৪৪

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা...

২০২৬-০৯-১২ ১৫:৪১

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সারা দেশ

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্...

২০২৬-০৯-১২ ১৫:৪০

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

সারা দেশ

কবর জিয়ারত শেষে রাজপথের বার্তা জামায়াত আমিরের

একদিকে কবরের পাশে নীরব প্রার্থনা, অন্যদিকে উপস্থিত মানুষের সামনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্য—এ দুই আবহে...

২০২৬-০৯-১২ ১৫:৩৯