রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে মেয়াদহীন অগ্নি‌নির্বাপক যন্ত্রে স্টিকার জালিয়াতি, ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীতে মেয়াদহীন অগ্নি‌নির্বাপক যন্ত্রে  স্টিকার জালিয়াতি, ৫০ হাজার টাকা জরিমানা

অগ্নি‌নির্বাপক যন্ত্রের আসল মেয়াদের তারিখ তুলে ফেলে নিজেদের ইচ্ছামতো স্টিকার বসিয়ে প্রতারণা করার অভিযোগে ‘মেসার্স তু‌হিন এন্টারপ্রাইজ’ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৫ আগস্ট) ফেনী জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে মহিপালের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ শনিবার সকাল ১১টা থেকে হাজারী রোড, মহিপাল, লালপোল, ফতেহপুর ও হাজীর বাজার এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এ সময় কাঁচামরিচ, ডিম, সবজি, গ্যাস সিলিন্ডার ও সুগন্ধি চালসহ বিভিন্ন নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।

অভিযানের এক পর্যায়ে মহিপালের মেসার্স তু‌হিন এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, জ্বালানি ও অক্সিজেন সামগ্রী বিক্রয়কারী এই প্রতিষ্ঠানটি বিভিন্ন মূল প্রস্তুতকারক কোম্পানির দেওয়া অগ্নি‌নির্বাপক যন্ত্রের বোতল থেকে আসল উৎপাদন ও মেয়াদের তারিখ তুলে ফেলছে। পরবর্তীতে সেখানে নিজেদের বানানো স্টিকার বসিয়ে বিক্রির দিন থেকে পরবর্তী এক বছরের মেয়াদ দেখিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল। অথচ শোরুমে থাকা অবস্থাতেই এসব পণ্যের মেয়াদ ইতোমধ্যে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত পার হয়ে গিয়েছিল।

এছাড়া নিজেরা রিফিল না করেও অন্যের কাছ থেকে রিফিল করে আনা অগ্নি‌নির্বাপক যন্ত্রে নিজেদের স্টিকার ও মেয়াদের তারিখ বসিয়ে দেওয়ার সত্যতাও পাওয়া যায়।

মানুষের জীবন ও নিরাপত্তার সাথে সরাসরি জড়িত এমন ঝুঁকিপূর্ণ জালিয়াতির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক এখতিয়ারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাঈনুল ইসলাম তু‌হিন ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দেন।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮