রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু, ওয়ান স্টোপ ক্লিনিক সিলগালা

ফেনীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু, ওয়ান স্টোপ ক্লিনিক সিলগালা

ফেনীতে চিকিৎসকের অবহেলায় সিজারিয়ান সেকশন অপারেশন পরবর্তী জটিলতায় নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ফেনী ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান, এসময় ফেনীর সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম উপস্থিত ছিলেন। 

সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ওই ক্লিনিকে লিজার সিজার অপারেশন করেন ডা. নাসরীন আক্তার মুক্তা। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে দেবিপুর ফেনী প্রাইভেট হাসপাতাল ও পরে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এক আত্মীয় জানান, চিকিৎসকদের অযত্নে আর অবহেলায় লিজা এ করুন মৃত্যুর ঘটনা ঘটেছে, আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম জানান, এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগী মৃত্যুর পেছনে কোন ধরনের অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮