শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: ছাগলনাইয়া পৌর যুবলীগ সভাপতি গ্রেফতার

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: ছাগলনাইয়া পৌর যুবলীগ সভাপতি গ্রেফতার

ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী নুর আলম ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) আমির হোসেনের ছেলে।

পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল ২০১৭ সালের ২৮ অক্টোবর।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় এই হামলা চালানো হয়।

গাড়িবহরে হামলার ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ অক্টোবর ২৫১ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

 

আরও

মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

সারা দেশ

মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান...

২০২৬-০৯-০৪ ১৬:১৯

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সারা দেশ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

২০২৬-০৯-০৪ ১৬:১৮

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সারা দেশ

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযো...

২০২৬-০৯-০৪ ১৬:১৭

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্র...

২০২৬-০৯-০৪ ১৬:১৪

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

সারা দেশ

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৪ ১৬:১৩